আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার নির্ধারিত পরমাণু আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা একটি চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এ আলোচনা শুরু করেন।
বৈঠক শুরুর আগে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। এরপর জারিফ ও অ্যাশ্টোন দ্বিপক্ষীয় বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন ও রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গেও আলাদা বৈঠক করেন।
গত ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু আলোচনা হয়। ওই বৈঠকে দু পক্ষ চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির কাজ শুরু করে। আজকের আলোচনা শুরুর আগে ইরানের অন্যতম আলোচক আব্বাস আরাকচি বলেছেন, ইরানের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানো হলে চূড়ান্ত চুক্তি হতে পারে।#
৪ জুলাই ২০১৪ - ১২:১৫
News ID: 621279
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার নির্ধারিত পরমাণু আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে।